হোম গজারিয়া গজারিয়ায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সমর্থকদের সংবাদ সম্মেলন

গজারিয়ায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সমর্থকদের সংবাদ সম্মেলন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ কামরুজ্জামান রতনের কর্মী-সমর্থকরা।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরাস্থ উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার।
এসময় তিনি বলেন, ৬ ফেব্রুয়ারি উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরায় যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা নিয়ে স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা ধানের শীষ প্রতীকের কর্মীদের নামে অপপ্রচার চালাচ্ছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকৃত ঘটনা হলো- বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুর রহমান শফিক স্থানীয় গ্রামবাসীর মাঝে কালো টাকা বিতরণকালে স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে বুঝিয়ে ফেরত পাঠায়। কিন্তু তিনি তার বোনের বাসায় আশ্রয় নিয়ে স্থানীয় প্রশাসনকে বিভ্রান্ত করার জন্য জানান, তাকে অবরুদ্ধ করে রেখেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক, উপজেলা বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ, যুবদল নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক বলেন, ধানের শীষের বিজয় সুনিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা প্রতিদিন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি তাদের বলবো, আপনারা ধানের শীষের ছায়াতলে চলে আসুন। আমরা আপনাদের সম্মানের সাথে গ্রহণ করবো।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com