নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন আহাম্মেদ এর ফুটবল প্রতীকের পক্ষে সদ্য বহিষ্কৃত মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বিকাল ৩টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে মুন্সীগঞ্জ-০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহাম্মেদ এর ফুটবল প্রতীকের গণমিছিল ও পথসভা হয়।
সরেজমিনে দেখা যায়, মুন্সীগঞ্জ-৩ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহাম্মেদ এর ফুটবল প্রতীকের গণমিছিলটি ভবেরচর ইউনিয়নের কালীতলা গ্রাম হতে শুরু করে ভবেরচর বাজার হয়ে ভবেরচর বাসস্ট্যান্ডে প্রদক্ষিণ করে পুনরায় শ্রীনগর গ্রামে এসে শেষ হয়। পরে গণমিছিলটি পথসভায় রূপ নেয়। এসময় পথসভায় বক্তব্য রাখেন ফুটবল সর্মথক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান।
তিনি বলেন, ভবেরচর ইউনিয়নে একটি পক্ষ অবৈধভাবে পেশী শক্তি ব্যবহার করে একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এখানে তারা ফুটবল সমর্থকদের প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে। এই ইউনিয়নে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তাই আমরা ইতিমধ্যেই পক্ষপাতদুষ্ট পেশি শক্তির এই অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে গজারিয়া উপজেলা নির্বাচন কমিশনকে অবগত করেছি। তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবেরচর ইউনিয়নে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে। আমরা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছি।
খোঁজ নিয়ে জানা যায়, মুন্সীগঞ্জ-০৩ সংসদীয় আসনে মোট প্রার্থী আটজন। তবে এখানে ভোটের মাঠে ধানের শীষের প্রতীক পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাবেক সদস্য সচিব মহিউদ্দিন আহাম্মেদ এবং দশ দলীয় জোট প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
গজারিয়ায় ফুটবল প্রতীকের গণমিছিল ও পথসভা
২৮