হোম গজারিয়া গজারিয়ায় মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সংবাদ সম্মেলন

গজারিয়ায় মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সংবাদ সম্মেলন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

অবৈধ অস্ত্রের ব্যবহার ও বোমাবাজি ঘটনায় উদ্বেগ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে অবৈধ অস্ত্রের ব্যবহার ও বোমাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন। আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে অনতিবিলম্বে মোল্লাকান্দির সকল অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার রাত ৮টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারস্থ গজারিয়া প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
মোল্লাকান্দির সহিংসতায় নিজের সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে কামরুজ্জামান রতন বলেন, “কিছু গণমাধ্যমে খবর এসেছে যে, এই ঘটনার সাথে আমার সমর্থকরা জড়িত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর সাথে আমার কোনো কর্মী বা সমর্থকের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। মোল্লাকান্দিতে যা ঘটেছে, তা মূলত দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ।
তিনি আরও বলেন, মোল্লাকান্দিতে আজকের ঘটনার সময় আমি পঞ্চসার ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। সেখান থেকেই খবরটি পাই। এসব অবৈধ অস্ত্র আসন্ন নির্বাচনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জনস্বার্থে প্রশাসনের কাছে আমার আবেদন, আপনারা দ্রুত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করুন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি নেত্রী শাম্মি আহমেদ, যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুবদলের আহ্বায়ক কে এম খন্দকার জালাল রীমু, সদস্য সচিব নাজির শিকদার এবং ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com