হোম শ্রীনগর ঢাকা-মাওয়া হাইওয়ের শ্রীনগরে ট্রাক-বাসের সংঘর্ষে আহত ১০

ঢাকা-মাওয়া হাইওয়ের শ্রীনগরে ট্রাক-বাসের সংঘর্ষে আহত ১০

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কেয়টখালীতে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
গতকাল রবিবার সকাল পৌণে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের ষোলঘর এলাকার কেয়টখালীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আহত যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। এসময় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার গভীর রাতে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ড- ১৪ ৭৩১১) যান্ত্রিক ত্রুটির কারণে হাইওয়ের কেয়টখালীতে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। গতকাল রবিবার সকালে মাওয়ামুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫৬৫৯৯) পিছন থেকে সজোরে ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটির অন্তত ১০ জন যাত্রী আহত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানান, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। কেউ গুরুতর আহত হয়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com