হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ-১ আসনকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবে গড়তে চাই – মোঃ আব্দুল্লাহ্

মুন্সীগঞ্জ-১ আসনকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবে গড়তে চাই – মোঃ আব্দুল্লাহ্

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

মোঃ মোস্তফা : ‎মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল্লাহ্ বলেছেন, ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। এই প্রতীকে বিজয়ী হলে মুন্সীগঞ্জ-১ আসনকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবে গড়তে চাই। এখানে হাসপাতাল ও শিল্পকারখানা গড়তে চাই। এলাকায় শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরশাইল গ্রামে ফুরসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোঃ আব্দুল্লাহ্ আরও বলেন, আপনাদের ভাই হিসেবে আমি ওয়াদা করছি- রাস্তা হবে, ব্রিজ ও কালভার্ট হবে, বিশ্ববিদ্যালয় হবে। আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলা হবে এবং এই অঞ্চলে শিল্পকারখানা স্থাপন করা হবে, যাতে আমার ভাই-বোনেরা এখানেই চাকরি পায়।
ভোটের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, রাত ১২টার পর গ্রামে যেসব লোক ঢোকে, তারা সাধারণত ভালো উদ্দেশ্যে আসে না। তাই ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পাহারা দিতে হবে। ১১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত রেজাল্ট শিট হাতে না পাওয়া পর্যন্ত- ধানের শীষের একটি ভোটও পাকা ধানের মতো করে রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, আমি সংসদ সদস্য হতে পারলে এলাকার জনগণই হবে উন্নয়নের প্রধান শক্তি। এলাকার মানুষই সমস্যার সমাধান করবে। জনগণই সিরাজদিখান-শ্রীনগর পরিচালনা করবে। আমরা চাই, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সিরাজদিখান-শ্রীনগর।
এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরণ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য দুলাল দাস, মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান টিটু, মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিএনপির সাবেক সহ-সভাপতি আজিজুল হক খান, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন, ফুরসাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রমজানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com