হোম লৌহজং ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বেজগাঁও ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা

ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বেজগাঁও ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

শেখ মোঃ সোহেল রানা – মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের ৩নং ও ৪নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা করা হয়েছে।
গতকাল রবিবার বিকালে লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়ন এই গণসংযোগ ও প্রচারণা করা হয়।
লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আকাশ আহমেদ বিদ্যুৎ, বেজগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির শিকদার, যুবদল নেতা সাথী মোল্লা, বেজগাঁও ইউনিয়ন পরিষদ মহিলা মেম্বার লিজা আক্তার ও যুবদল নেতা দেলোয়ারের নেতৃত্বে এই নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা করা হয়েছে। তারা বাড়ি বাড়ি ও ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চান। এসময় উপস্থিত প্রায় শতাধিক মহিলা ও পুরুষ সবাই মিলে স্লোগান দেন- ‘সালাম ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com