হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থাসংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্তে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত নির্বাচনী ব্রিফিং প্যারেডে নিয়োজিত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচনসংক্রান্ত ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।
ব্রিফিংয়ে পুলিশ সুপার শতভাগ নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন। তিনি ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দায়িত্ব-কর্তব্য, করণীয়-বর্জনীয়, অন্যান্য বাহিনী, প্রশাসন ও মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয়পূর্বক সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ কন্ট্রোল (ডিএসবি) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ আনোয়ার পারভেজ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার লিজা আক্তার, শাহ শরফুদ্দিন মাহিনসহ মুন্সীগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ অন্যান্য ইউনিট ইনচার্জগণ ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ সদস্যবৃন্দ।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com