হোম জাতীয় বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে প্রায় ৬০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তার কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
তবে বেলাল উদ্দিন প্রধান দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লাখের কিছু বেশি। তিনি বলেছেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে টাকা বহন করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একইসাথে টাকা বহনের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, আটককৃত বেলাল উদ্দিনের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায়। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি জেলার সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন।
আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে বেলাল স্বীকার করেছেন, তার ল্যাগেজে পঞ্চাশ লাখের বেশি প্রায় ৬০ লাখ টাকা রয়েছে। এসব টাকা তিনি ব্যবসার কাজের জন্য নিয়ে যাচ্ছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কিসের ব্যবসা করেন? তখন বেলাল উদ্দিন জানিয়েছেন, তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত।
আটককৃত জামায়াত নেতার এসব বক্তব্য যাচাই-বাছাই করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইসঙ্গে ভোটের মাঠে এসব কালো টাকা ছড়ানো হচ্ছিলো কি-না তাও যাচাই-বাছাই চলছে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com