হোম সদর নিরাপদ অভিবাসনের ধারণা ছড়িয়ে দিতে হবে – প্রত্যাশা ২ প্রকল্পের এম আর এস সি কো-অর্ডিনেটর শাওন রায়

নিরাপদ অভিবাসনের ধারণা ছড়িয়ে দিতে হবে – প্রত্যাশা ২ প্রকল্পের এম আর এস সি কো-অর্ডিনেটর শাওন রায়

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : ব্র্যাক এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে ‘ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)’ প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে প্রবাসবন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দালালচক্র রোধ, দক্ষ অভিবাসন এবং বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীদের আর্থ-সামাজিক জীবনে পুনর্বাসন নিয়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
গতকাল রবিবার দুপুর ২টায় মানিকপুর এলাকার মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভার লক্ষ্য ছিল নিরাপদ অভিবাসনের ধারণা ছড়িয়ে দেওয়া। সভায় দালালচক্র রোধ ও বিদেশে পাঠানোর নামে সক্রিয় দালালচক্রকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়, যাতে প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার ঘটনা কমে। বিদেশফেরতদের জন্য অর্থনৈতিক ও সামাজিক রিইন্টিগ্রেশন নিশ্চিত করার প্রচেষ্টা নিয়েও আলোচনা করা হয়।
প্রকল্পটির মুন্সীগঞ্জের প্রোগ্রাম অর্গানাইজার নুরুন্নাহার আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এম আর এস সি কো-অর্ডিনেটর শাওন রায়, প্রবাস বন্ধু ফোরামের সভাপতি মো. রবিউল আউয়াল, তথ্য ও প্রচার সম্পাদক মাসুদ রানা, সদস্য মো. সাইফুল ইসলাম, নাজমা বেগম, আসাদ প্রমুখ।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com