নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দির গুচ্ছগ্রামে পূর্বশত্রুতার জের ধরে জুলাই যোদ্ধা মুক্তার হোসেনের বোন সালমাকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
সালমা বেগমের স্বামী আজিজুল বলেন, রবিবার সকাল সাড়ে ৯টায় বাড়িতে এসে নাছির কাজী, রুবেল কাজী, ইউনুস কাজী ও রিফাত কাজী হামলা চালায়। এতে আহত হন সালমা বেগম। তিনি অভিযোগ করেন তাদের সাথে আমাদের বিজ্ঞ আদালতে মামলা রয়েছে। মামলাটি তুলে নিতে চাপ দিয়ে আসছিল। মামলাটি না তোলায় পূর্বশত্রুতায় আমাদের বাসায় এসে ওরা আমাকে আমার মেয়ে ও ছেলেকে মারধর করে। আমি বাধা দিতে গেলে আমাকে তারা হাতুরি দিয়ে বেদম মারধর করে।
এ ব্যাপারে ৪ জনকে দায়ী করে গত শনিবার মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত সালমার মেয়ে চম্পা আক্তার।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ রায়হান শেখ জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সীগঞ্জে জুলাই যোদ্ধার বোনকে মারধর
২৮