মাসুদ রানা : মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন মুন্সীগঞ্জ সদরের দক্ষিণ ইসলামপুরসহ চরকিশোরগঞ্জের গজারিয়া ঘাটের সকল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার ব্যানার ও পোস্টার নিজ উদ্যোগে গতকাল রবিবার পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করেন।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কোনো সরকারি দায়িত্ব নয়, এটি আমাদের সবার নিজস্ব দায়িত্ব। তাই তিনি সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, নিজ নিজ এলাকার ব্যানার-পোস্টার অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাই যেন নিজ দায়িত্বে এগিয়ে আসেন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার পরিবেশবিদরা।