হোম সদর মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় মূল্য তালিকার চেয়ে বেশি দামে ফাস্টফুড বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে আসলাম সুইটস অ্যান্ড বেকারির শোরুমে দেখা যায়, প্রদর্শিত মূল্য তালিকায় উল্লেখিত দামের চেয়ে অধিক মূল্যে বিভিন্ন ফাস্টফুড আইটেম বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শোরুমটির ম্যানেজার মোহাম্মদ ইকরামকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সামির হোসাইন সিয়াম এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com