হোম শ্রীনগর শ্রীনগরে মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম বাগান

শ্রীনগরে মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম বাগান

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে আমের মুকুলে ঢাকা পড়ছে গাছ। গ্রামগঞ্জের রাস্তাঘাট, বসতবাড়ির উঠোন কিংবা আম বাগান মুকুলে মুকুলে ছেয়ে যাচ্ছে ডালপালা। বাতাসে মিশে সৃষ্টি করছে মম গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করার পাশাপাশি মধু মাসের আগমী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। সেই মুকুলের সুমধুর পাগল করা ঘ্রাণ মানুষের মনে দোলা দিচ্ছে।
দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থানে দেশি জাতের বিভিন্ন আম গাছে মুকুলের সমারোহ। কোনো কোনো গাছে মুকুলের ভারে ডালপালা নিচের দিকে নেমে এসেছে। মাঘের হিমেল বাতাসে মুকুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারদিকে। মুকুলের ছড়ায় ছড়ায় মৌমাছির দল মধু আহরণে ছোটাছুটি করছে। আগামী কয়েকদিনের মধ্যে সব আম গাছ মুকুলে ছেয়ে যাওয়ার আশা করা হচ্ছে। এলাকাবাসী জানান, এরই মধ্যে গেল বৃষ্টির স্নানে গাছের ডালপালা ও পাতায় জমে থাকা ধুলাবালি ধুয়েমুছে গাছগুলো আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। মুকুলের ছড়ায় থোকায় থোকায় আগাম আমের গুটি আসতে শুরু করছে। পোকা-মাকড়ের হাত থেকে আম রক্ষায় গাছে স্প্রে করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে মুকুলে আমের গুটি আসার পরেই গাছে দুইবার ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আমের গুটি ঝরে পড়া বন্ধের পাশাপাশি এসব আমে পোকা হবে না। আমের আশানুরূপ ফলনও পাওয়া যাবে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com