নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব দেউলভোগে ১টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার সকাল ৮টার দিকে পূর্ব দেউলভোগ এলাকার সড়কের মামা হালিমের পাশে রজ্জব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে এসে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, সোবাহান বেপারীর ছেলে মো. রজ্জব আলীর নতুন বাড়িতে টিন ও কাঠের তৈরী ১টি বসত ঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশের এসআই মোয়াজ্জেম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘরটির মালিক রজ্জব আলী জানান, নতুন ঘরে এখনও বৈদ্যুতিক সংযোগ কিংবা গ্যাসের চুলাও নেই। প্রায় ৩ মাস ধরে নিয়মিত থাকা হয় না। অগ্নিকান্ডের দিনও ঘরে কেউ ছিল না। ঘরসহ আসবাবপত্র পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয় তার। কেউ তার ঘরে আগুন লাগিয়ে থাকতে পারে।
তিনি বলেন, স্থানীয় থানায় অভিযোগ দায়ের করবেন।
শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মো. মোয়াজ্জেম জানান, ঘটনাস্থলে গিয়ে অগ্নিকান্ডের বিষয়ে কিছু জানতে পারিনি। লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলমান আছে।
শ্রীনগরে বসতঘর আগুনে পুড়ে ছাই
৩২
পূর্ববর্তী পোস্ট