নিজস্ব প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপন করার লক্ষ্যে মতবিনিময় ও নানা আলোচনা করা হয়। সেইসঙ্গে বিভিন্ন দফতরগুলো তাদের প্রস্তুতির কথা জানায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার, লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা, সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হেলাল, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও দপ্তর প্রধানগণ।
লৌহজংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৪৫