নিজস্ব প্রতিবেদক : রিক সংস্থার আয়োজনে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর বেতকা ইউনিয়নে সমৃদ্ধি শিক্ষা কাযর্ক্রমের আওতায় শিক্ষকদের ২ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোম ও গতকাল মঙ্গলবার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় শিক্ষকদের ২ দিন ব্যাপী এ মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন বেতকা প্রবীণ কমিটির সভাপতি মোঃ ইউসুফ সিকদার। প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন মাস্টার ট্রেইনার বাংলা রিফা আক্তার, গণিত মোঃ খোরশেদ আলম শেখ এবং ইংরেজি শ্যামল চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন রিক মুন্সীগঞ্জ এরিয়া ম্যানেজার মোঃ মোয়াজ্জেম হোসেন, রিক আব্দুল্লাপুর শাখা ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা শুভদেব মিস্ত্রীসহ ইউনিয়ন সচিব ও মেম্বারবৃন্দ।
টঙ্গীবাড়ীতে ২ দিন ব্যাপী শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
৩৫