হোম গজারিয়া গজারিয়ায় নৌডাকাত দলের সদস্য গ্রেফতার

গজারিয়ায় নৌডাকাত দলের সদস্য গ্রেফতার

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর এক অভিযানে শীর্ষ নৌডাকাত নয়ন ও পিয়াসের সহযোগী মনির হোসেন (২৫) গ্রেপ্তার হয়েছে। এসময় তার দেখানো জায়গা থেকে একটি দেশীয় তৈরি শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, সদর দপ্তর-৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন গজারিয়া আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত ১টা থেকে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ভোর আনুমানিক ৫টার দিকে গুয়াগাছিয়া থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় পৃথক অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, উদ্ধারকৃত পাঁচ রাউন্ড গুলির মধ্যে দুই রাউন্ড গুলি ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত থানা লুটের ঘটনায় লুণ্ঠিত গুলি হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত মনির হোসেন ডাকাত চক্রের সঙ্গে সরাসরি জড়িত। সে গুয়াগাছিয়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন নদীর ঘাট এলাকায় নৌযান থেকে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, আটককৃত নৌডাকাত মনির ও অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com