হোম লৌহজং লৌহজংয়ে সরকারি জমি আত্মসাতের অভিযোগ ॥ প্রশাসন নীরব

লৌহজংয়ে সরকারি জমি আত্মসাতের অভিযোগ ॥ প্রশাসন নীরব

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

শেখ মোঃ সোহেল রানা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের কাজিরপাগলা এলাকায় ভিপি কেস নং ৫০৪/৬৮ ভুক্ত প্রায় ২ একর ৭৮ শতাংশ সরকারি অর্পিত সম্পত্তিকে পৈতৃক সম্পত্তি হিসেবে দেখিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে দালাল হাজী শাহজাহান ফকিরের বিরুদ্ধে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা নীরব। এলাকাবাসীর নানান অভিযোগ।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমিটি মেদেনীমন্ডল ইউনিয়নের কাজিরপাগলা মৌজায় অবস্থিত এবং সরকারি রেকর্ড অনুযায়ী এটি অর্পিত ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তিতে সোলেমান কমান্ডারের কোনো ওয়ারিশ ভোগ দখলে নেই।
অভিযোগ সূত্রে জানা যায়, এসএ খতিয়ান ১৯৭, ১৯৮ এবং আরএস খতিয়ান ১৩৬, ৬৫৪, ১৩৪ সহ একাধিক দাগ নম্বরভুক্ত জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী হাজী মোঃ শাহাজাহান ফকির পদ্মা সেতু (উত্তর) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মৃত কমান্ডার আলহাজ্ব মোঃ সোলায়মানের মৃত্যুর পর তার ওয়ারিশদের পক্ষ থেকে নোটারি পাবলিকের মাধ্যমে আম-মোক্তারনামা দলিল করা হয়।
সরেজমিনে দেখা যায়, এই ‘ক’ তালিকার সম্পত্তিতে সোলেমান কমান্ডারের কোনো ওয়ারিশ ভোগ দখলে নেই। বর্তমানে হাজী শাহজাহান ফকির ওই জমিকে পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করে দখলের পায়তারা করছে এবং নতুন করে জিডি করে আত্মসাতের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com