নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনসহ সারাদেশের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।
গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রথমে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। পরে জামায়াতে ইসলামী ও পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিসহ অন্য দল, স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যার মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন।
মুন্সীগঞ্জের ৩টি সংসদীয় আসন থেকেই বিজয়ী হয়েছেন বিএনপির ৩ জন প্রার্থী। তারা হলেন মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মো. আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনে আব্দুস সালাম আজাদ ও ৩নং আসনে কামরুজ্জামান রতন।
শপথ নিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন
৩৫
পূর্ববর্তী পোস্ট