হোম গজারিয়া যে প্রতিশ্রুতিগুলো আমি দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পালন করাটাই আমার সার্থকতা – কামরুজ্জামান রতন

যে প্রতিশ্রুতিগুলো আমি দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পালন করাটাই আমার সার্থকতা – কামরুজ্জামান রতন

গজারিয়ায় নব-নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের মতবিনিময় সভা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর স্থানীয় নেতাকর্মী ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন।
গতকাল বুধবার বিকাল ৪টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা ভিলেজ পার্কে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, স্কোয়াড্রন লিডার (অব:) বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম পিন্টু, মোঃ ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, সাধারণ সম্পাদক লাভলী আক্তার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান।
বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক দেওয়ান হারুন অর রশিদ এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।
এসময় কামরুজ্জামান রতন বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, এখন আপনারা ঘুমান, আমি আপনাদের উন্নয়নে জেগে থাকবো। মুন্সীগঞ্জ-৩ এর উন্নয়ন আমি আপনাদের বুঝিয়ে দিব। আমার প্রতিশ্রুতিগুলো এখন অক্ষরে অক্ষরে রক্ষা করাই আমার সার্থকতা।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com