নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুচ আলী, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল হাসান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শামীম হোসেন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শ্রীনগরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
১২
পূর্ববর্তী পোস্ট