মাসুদ রানা : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মুন্সীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। এরপর সিভিল সার্জন, সরকারি হরগঙ্গা কলেজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদ, মুন্সীগঞ্জ পৌরসভা, জেলা ফায়ার সার্ভিস, সরকারি মহিলা কলেজ, উপজেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সুপ্রীম পার্টি, জাকের পার্টি, মুন্সীগঞ্জ ডায়াবেটিক সমিতি, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, জেলা শিল্পকলা একাডেমী, গভ. গার্লস হাই স্কুল, জেলা সমাজসেবা, কালেক্টরেট কিশলয় স্কুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিডি ক্লিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি দোয়া ও মোনাজাত করেন সর্বস্তরের মানুষ।
মুন্সীগঞ্জে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
১৫