১০
নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, জেলা রাজস্ব সংক্রান্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভায় জেলার রাজস্ব আদায় বিষয়ে সার্বিক আলোচনা করা হয়। এসময় সরকারি খাস জমি চিহ্নিত ও অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের বিষয়ে তাগিদ প্রদান করা হয়।