নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মুন্সীগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ এর সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গীবাড়ী উপজেলা প্রসাশনের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ তার বক্তব্যে বলেন, আমাদের সকলে মিলেমিশে দেশের উন্নয়নমূলক কাজ করতে হবে। মাদক ও কিশোর গ্যাং নির্মূল করতে হবে এবং হাসাইল চরাঞ্চলে শিক্ষার প্রসার ঘটাতে হবে।
তিনি আরও বলেন, আমি আপনার ও আপনাদের একজন বন্ধু হয়ে থাকতে চাই। আমি আপনাদেরই লোক। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্থানীয় শিশুদের উপজেলার সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য অনেক শিশু শিক্ষা থেকে ঝরে পড়েছে। তাই সেদিকে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং উপজেলার আইন-শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার বিষয়ে নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জের নিকট অনুরোধ জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, এখানে তামাক চাষ শুরু হয়েছে। এটা থামাতে হবে। এখানে প্রচুর আলু চাষ হয়। তাই এটার অনেক সম্ভাবনা আছে। কৃষক যেনো তার ন্যায্যমূল্য পায় সেটা নিয়ে কাজ করতে হবে।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ, কৃষি কর্মকর্তা পৃতিষ চন্দ্র পাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত কাজী মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুস সালাম, সাব-রেজিস্ট্রার মোজাফ্ফর হোসেন, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, বন কর্মকর্তা হুমায়ুন করির খান, নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোহাম্মদ মর্তুজা এহসান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর, একাডেমি সুপার ভাইজার হান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা মান্নান মৃধা, ফায়ার ব্রিগেড আতিকুর রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা হেলাল উদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ ইস্রাফিলসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
টঙ্গীবাড়ীতে নব-নির্বাচিত এমপি’র সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত
৫
পূর্ববর্তী পোস্ট