হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে ফুটবল প্রতিযোগিতা বাছাই ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন

মুন্সীগঞ্জে ফুটবল প্রতিযোগিতা বাছাই ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া অফিস, মুন্সীগঞ্জ এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় গতকাল সোমবার দুপুর ২টায় মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণ ২০২৫-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ফুটবল এসোসিয়েশন ও সদস্য জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন, কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান খোকন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার (অঃ দাঃ) ফারজানা আক্তার সাথী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান/ক্লাব শিক্ষক ও কোচ, ম্যানেজার।
মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে ৪টি ফুটবল ক্লাব ও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান হতে ১০৪ জন ফুটবল প্রতিযোগীদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় এবং প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে জার্সি বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া অফিসার জানান, ৪০ জন খেলোয়াড়কে প্রশিক্ষণের জন্য ১৫ দিন ব্যাপী চলমান ২১টি সেশনে প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।
এসময় অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সবার সফলতা কামনা করেন। প্রধান অতিথি প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com