হোম গজারিয়া জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে : এমপি কামরুজ্জামান রতন

জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে : এমপি কামরুজ্জামান রতন

গজারিয়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মুন্সীগঞ্জ-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী, উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার তিথি, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রিগ্যান মোল্লা, ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মোঃ কামাল হোসেন আকন্দ প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় সংসদ সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং তাদের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এসময় কামরুজ্জামান রতন এমপি প্রধান অতিথির বক্তব্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে স্বাধীনভাবে সেবা প্রদান এবং দায়িত্বশীলতার সাথে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন।
তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কোন প্রকার অনিয়ম মেনে নিব না, স্বজনপ্রীতি চলবে না”।
সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মাদক, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দারিদ্র্য বিমোচন কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এসময় তিনি প্রশাসনের সকল পর্যায়ে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত কর্মকর্তাবৃন্দ এলাকার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্থানীয় জনগণের কল্যাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
পরে তিনি উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক ও হোসেন্দী দাখিল মাদ্রাসার সুপার আঃ ছালাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন, আশুতোষ কুমার সাহা, সৈয়দ আহমেদ, মোঃ খবিরুল আলম, অধ্যক্ষ মোঃ বশির উল্লাহ, মোঃ মঈন উদ্দিন, মোঃ মজিবুর রহমান, মোঃ আমিনুল হক, অধ্যক্ষ মাওলানা হাজী মোক্তার হোসেন, অধ্যক্ষ আঃ আলীম, মোজাম্মেল হক, মোঃ আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বীন ইসলাম, শাহাবুদ্দিন প্রমুখ। এসময় এমপি কামরুজ্জামান রতন শিক্ষকদের সাথে কুশল বিনিময় ও তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ-খবর নেন। উপজেলা এমপি মহোদয়ের সাথে এভাবে সরাসরি কুশল বিনিময় ও আলাপচারিতার সুযোগ পেয়ে শিক্ষকরা অভিভূত হন এবং তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনেকেই বলেন, চাকরি জীবনে এমন বিরল অভিজ্ঞতার সুযোগ হবে তা তারা ভাবেননি। এমপি মহোদয়কে কাছে পেয়ে তারা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com