হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে যৌথ অভিযান

মুন্সীগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে যৌথ অভিযান

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদরে ট্র্যাফিক জ্যাম নিরসন, ফুটপাত দখল মুক্ত ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সড়কের ওপর অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার সদর উপজেলার মুক্তারপুর, সিপাহীপাড়া মোড়, কাচারি মোড় এবং মুন্সীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও অভিযানকালে পবিত্র রমজান মাস উপলক্ষে নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়। অতিরিক্ত মূল্য আদায় না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
অভিযান শেষ হলে ফের আধা ঘন্টার মধ্যে ভাসমান হকাররা ফুটপাত দখলে নেন।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com