৬
নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকায় মুন্সীগঞ্জ প্লাজায় ইফতার মাহফিলে সংগঠনটির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রাজ মল্লিক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দেশ ও জাতির কল্যাণে দোয়ায় অংশ নেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।