হোম জাতীয় প্রথমবারের মতো মন্ত্রিসভা বৈঠকে বসলো নতুন সরকার

প্রথমবারের মতো মন্ত্রিসভা বৈঠকে বসলো নতুন সরকার

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মন্ত্রিপরিষদের সভায় বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দিনের শুরুতেই প্রশাসনিক এই বৈঠকের মাধ্যমে নতুন সরকারের কার্যক্রমে আনুষ্ঠানিক গতি আসে।
সকালের বৈঠক শেষে বেলা পৌনে ১১টার দিকে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। সেখানে একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক ২০২৬ প্রদান করা হচ্ছে।
মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে এই সভাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সরকারের নীতি ও অগ্রাধিকার নিয়ে প্রাথমিক দিকনির্দেশনা নির্ধারণের ক্ষেত্র হিসেবে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com