শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

হাসপাতালে ভর্তি অভিনেত্রী মৌসুমীর মা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম

7

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর মা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই অভিনেত্রীর স্বামী চিত্রনায়ক ওমর সানী।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শাশুড়ির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
গণমাধ্যমকে ওমর সানী জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এখন পর্যন্ত বিস্তারিত চিকিৎসা সংক্রান্ত তথ্য জানা যায়নি বলেও জানান ওই অভিনেতা।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই মৌসুমীর মা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময়ও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
 

Link copied!