বুধবার ০৩, জুন ২০২৬

বুধবার ০৩, জুন ২০২৬ -- : -- --

মুন্সীগঞ্জ জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন মানিকপুর যুবসমাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০১:৪২ পিএম

0

মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মানিকপুর যুবসমাজের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্যসাক্ষাৎ ও মতবিনিময় সভা হয়। এসময় এলাকার উন্নয়ন, যুবসমাজের কল্যাণ এবং সামাজিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। মানিকপুর যুবসমাজের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুর রহমান টিটুর নেতৃত্বে জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এসময় মানিকপুর যুবসমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Link copied!