শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

আল্লাহর অশেষ রহমত আমরা বাংলাদেশে যোগ্য প্রধানমন্ত্রী পেয়েছি - আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান অপু চাকলাদার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম

60

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান অপু চাকলাদার বলেছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত ১৭ বছর আন্দোলন ও সংগ্রামে দলকে নেতৃত্ব দিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্বের বাজারে তেল ও নিত্যপণ্যের দাম বেড়ে গেলেও আমাদের বাংলাদেশে সকল পণ্য বাজার ঠিক আছে। আল্লাহর অশেষ রহমত যে আমরা একজন যোগ্য প্রধানমন্ত্রী পেয়েছি। সবাই নামাজ পড়ে দোয়া করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। আল্লাহতায়ালা তাকে যেন দীর্ঘায়ু দান করেন। তিনি যেন এই বাংলাদেশকে নতুন রূপে গড়ে তুলতে পারেন। 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ইচ্ছে করলে যে কোন সময় অফিসে আসতে পারেন কিন্তু তিনি অফিস সময়ের আগেই উপস্থিত হয়ে যান। কারণ আমাদের জন্য, আমরা কোন নিয়ম মানি না। বিগত সরকারের এমপি, মন্ত্রী কোন প্রকার নিয়ম মানতেন না। এখন দেখেন, সবাই তাকে অনুসরণ করে। সবাই তার কথামতো নিয়ম মেনে অফিসে আসছেন। বিগত প্রত্যকটা সরকারের আমলে আপনারা দেখছেন প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী রাস্তায় আসলে আধা ঘণ্টা অপেক্ষা করতে হতো। তবে আমাদের প্রধানমন্ত্রী ভিআইপি ব্যবস্থা গ্রহণ করেন না। সাধারণ মানুষের মতো চলাফেরা করেন। আমাদের প্রধানমন্ত্রী জনগণের কথা ভাবেন। তিনি চিন্তা করেন, কিভাবে দেশ ভালো চলবে, কিভাবে উন্নয়ন হবে? আমরা একজন যোগ্য প্রধানমন্ত্রী পেয়েছি।
তিনি বলেন, আমার দলের নেতাকর্মীরা তাদের বক্তব্যে এবং ফেসবুকে লৌহজং উপজেলা চেয়ারম্যান হিসেবে আমাকে পেতে অনেক লেখা পোস্ট করেছেন, আমি দেখেছি। তবে লৌহজং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং দলের যারা দায়িত্বে আছেন সকলের সিদ্ধান্ত এবং বর্তমানে  মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ এই এলাকার দায়িত্বে আছেন- আমি তার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমার নেতাকর্মীদের বলবো, আপনারা তাকে একটু বলবেন। আমি তার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রাম করেছি। আপনারা আমাকে ভালোবাসেন। আমিও আপনাদের সহযোগিতা ও ভালোবাসা দিয়ে পাশে থাকবো। রাজনৈতিক কর্মকান্ডের সাথে এলাকায় উন্নয়ন কাজ চলমান থাকবে এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ও সকলকে সরকারি সেবাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। 
গত মঙ্গলবার বিকাল মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের মালিরঅংক বাজারে লৌহজং উপজেলা ছাত্রদলের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নূর আলম ঢালী, তেউটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব লিটন ঢালী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আলেয়া ইসলাম, লৌহজং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন প্রমুখ। 

 

Link copied!