বুধবার ০৩, জুন ২০২৬

বুধবার ০৩, জুন ২০২৬ -- : -- --

লৌহজংয়ে বিএনপি নেতা হাবিবুর রহমানের অর্থায়নে হাসপাতালে পানির ফিল্টার প্রদান 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৩:৪২ পিএম

90

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান অপু চাকলাদারের নিজস্ব অর্থায়নে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সেবা প্রত্যাশিত রোগীদের জন্য আধুনিক ও মানসম্মত পানির ফিল্টার প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফাহমিদা লস্করের কাছে এই পানির ফিল্টার হস্তান্তর করেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মী। 
লৌহজং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন জানান, প্রচন্ড গরমের কারণে হাসপাতালে সেবা প্রত্যাশিত রোগী ও রোগীর সাথে থাকা অভিভাবকদের বিশুদ্ধ খাবার পানি খুব জরুরি বিবেচনা করে আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান অপু চাকলাদারের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তিনি দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক বিশুদ্ধ সাধারণ পানির সংরক্ষণকৃত ফিল্টারের ব্যবস্থা করেন। পরে আমরা ছাত্রদল নেতাকর্মী মিলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সেটা পৌঁছে দেই। এসময় উপস্থিত ছিলেন লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম আকাশ, সাবেক ছাত্রদলের আহ্বায়ক সদস্য শিবলি সৌরভ, বেজগাঁও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ আসিফ খান, লৌহজং সরকারি কলেজ প্রথম বর্ষের সভাপতি ফয়সাল শেখ, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের ফারহান শেখ, আফতান, রাফসান, অভি, নিলয় প্রমুখ।

Link copied!