প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম
5
শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন। একই সময়ে নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩৭১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৭ হাজার ২৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৭২১ জন। ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন আট হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে ৩০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৫৬ জনের।