রবিবার ১৯, জুলাই ২০২৬

রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --

লৌহজংয়ে সরকারি বরাদ্দ সুষম বণ্টন নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম

253

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের সচেতন জনগণের ব্যানারে উপজেলার বেজগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান সরকারের বিগত দিনের সরকারি বরাদ্দ সুষম বন্টন হয়নি বিধায় ভবিষ্যতে সরকারি বরাদ্দ সুষম বন্টন নিশ্চিত করার দাবিতে মানববন্ধন  ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ জুলাই সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ১ হাজারের অধিক স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। 
মানববন্ধন চলাকালে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদের প্রতিনিধি হিসেবে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. শুভ আহমেদ এসে ১৫ দিনের সময় চেয়ে মানববন্ধন থেকে বিরত থাকার অনুরোধ করেন। 
মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, বেজগাঁও ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও বেজগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ তাহের মৃধা ও ইঞ্জিনিয়ার মোঃ মাহাবুব হোসেন সরকারি সব বরাদ্দ নিয়ে যায়। বরাদ্দ তাদের ইচ্ছেমতো খরচ করে। যেখানে সরকারি বরাদ্দ সুষম বন্টন নিশ্চিত করা একান্ত জরুরি। 
এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেজগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন মাঝি, লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক চলতি দায়িত্বে মোঃ সাখাওয়াত হোসেন রিংকু মাস্টার, বেজগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মানিক চোকদার, ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য মোঃ ইসমাইল হোসেন মোল্লা, বিএনপি নেতা মোঃ রাজ্জাক শেখ, লৌহজং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আকাশ আহমেদ বিদ্যুৎ, বেজগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন শিকদার, বেজগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কাদির শেখ, বেজগাঁও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক মোঃ আসলাম খানসহ বেজগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। 
উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে মানববন্ধনের বিষয়টি নিষ্পত্তি না হলে পুনরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হবে বলে ঘোষণা করা হয়।

Link copied!