প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম
5
শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --
গ্লেন ম্যাক্সওয়েল
এবার ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগে খেলছেন না অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। খেলছেন পাকিস্তান সুপার (পিএসএল) লিগে হায়দরাবাদ কিংসম্যানের হয়ে। যদিও ব্যাট হাতে তেমনকোনো দাপুটে পারফরম্যান্স এখনও করতে পারেননি তিনি। সেভাবে কোনো বিধ্বংসী বা বড় রানের ইনিংস না খেললেও নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রবেশ করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের ১১ হাজারের ক্লাবে। হায়দরাবাদের জার্সিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন ম্যাক্সওয়েল। তার দল ম্যাচটি জিতে নেয় ৬ উইকেটে। খেলেছেন ৯ বলে ২১ রানের অপরাজিত ইনিংস। তাতেই তিনি ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছে। অজি ব্যাটারদের মধ্যে এই কীর্তি গড়ার দিক দিয়ে তৃতীয় তিনি। সবমিলিয়ে ৫০৫ ম্যাচে তার রান এখন ১১ হাজারা ৯। ম্যাক্সওয়েলের আগে অস্ট্রেলিয়ার হয়ে ১১ হাজার রান সংগ্রহ করেছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।
আর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে ১৬তম স্থানে অবস্থান করছেন ম্যাক্সওয়েল। তালিকার শীর্ষে রয়েছেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। ৩৬ গড়ে ৪৬৩ ম্যাচে করেছেন ১৪ হাজার রান। নামের পাশে রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৮৮টি অর্ধশতক।