শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম

5

গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকলে নির্বাচিত সংসদই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেছেন, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার জানান, “একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। আশা করি, এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।”
গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়।” 
তার মতে, মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি আগ্রহ বেড়েছে, যা দেশের ভবিষ্যৎ অগ্রগতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, “গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্রজনতা ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়।” 
তিনি আশা প্রকাশ করেন, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও গণতন্ত্রকে অপরিহার্য বলে উল্লেখ করেন স্পিকার।
তিনি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব।”

Link copied!