প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম
4
শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ সোমবার বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজধানীতে এক ব্রিফিংয়ে বলেন, “সারাদেশে নববর্ষ ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই ; তবে যেকোনো নাশকতার পরিকল্পনা কেউ করলে তা নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে র্যাব। এজন্য র্যাবের স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কাজ করা হচ্ছে।”
মো. আহসান হাবীব পলাশ জানান, “নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও রমন বটমূলসহ রাজধানীর যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। এজন্য পরীক্ষণ চেক পোস্ট ও অবজারভেশন চেকপোস্ট স্থাপন করা হয়েছে।”
র্যাব ডিজি বলেন, “র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কয়াড কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সারাদেশে নববর্ষ চলাকালীন সার্বিক নিরাপত্তায় কন্ট্রোল রুম, চেক পোস্ট ও সিসিটিভি মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।”
‘ইভটিজিং ও যৌন হয়রানি রোধে সতর্কাবস্থায় রয়েছে র্যাব। আশা করি, অন্য বছরের তুলনায় এ বছর আনন্দের সঙ্গে উদযাপন হবে নববর্ষ’-যোগ করেন তিনি।