প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম
5
শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জান্নাত হোসেন হত্যা মামলার প্রধান আসামি রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াদ হোসেন রাঢ়ী রিয়াজ (৩১) উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের শাহীন রাঢ়ীর ছেলে। গেল বছরের ডিসেম্বরে দুই ভাই জগরার অভিনয়ে জগরা থামাতে বাড়ি থেকে ডেকে নিয়ে ঘরের ভেতরে কুপিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় রিয়াদ হোসেন রাঢ়ী রিয়াজকে প্রধান আসামি করে তার দুই ভাই তারেক রাঢ়ী, তাজবির রাঢ়ী ও তাদের মা তাসলিমা বেগমসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শাহীন রাঢ়ীর তিন ছেলে তারেক, রিয়াদ ও তাজবির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, গ্রেফতারকৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।