বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন মুন্সীগঞ্জের অধ্যাপক নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম

4

ডাক্তার মো. নজরুল ইসলাম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হয়েছেন মুন্সীগঞ্জের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মো. নজরুল ইসলাম। 
গত মঙ্গলবার রাষ্ট্রপতি ও আচার্যের আদেশক্রমে উপসচিব রাহেলা রহমতুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (একাডেমিক) এর শূন্য পদে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮ এর ১৫(১) ধারা অনুসারে শর্তে তাকে এই নিয়োগ প্রদান করা হয়।
রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডাক্তার মো. নজরুল ইসলাম এর আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন। অধ্যাপক মোঃ নজরুল ইসলাম একজন বিশিষ্ট রেডিওলজিস্ট। তিনি এমবিবিএস করেন বরিশাল মেডিক্যাল কলেজ থেকে। এরপর রেডিওলজির ওপর তিনি এফসিসিপিএস, এমডি, এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি মূলত একজন নিউরো রেডিওলজিস্ট। ইনডেক্সড জার্নালে ১১টি গবেষণা প্রকাশিত হয়েছে। তাছাড়া নন-ইনডেক্সড জার্নালে তার গবেষণার সংখ্যা ২৩টি। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের চুরাইন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Link copied!