প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৮ পিএম
2
বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --
শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দেয়াললিখন কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান রহমান মৌসুমের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ইছাপুরা, গোয়ারবাড়ি মোড় এবং উপজেলা পরিষদ এলাকায় দেয়ালে প্রতিবাদমূলক বিভিন্ন স্লোগান লেখা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিক্রমপুর কুঞ্জবিহারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিতু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শোয়েব চাকলাদার, রশুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব লস্কর, বয়রাগাদি ইউনিয়ন ছাত্রদল নেতা হিরা, বাসাইল ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিব ভূঁইয়াসহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, দেশে জামায়াত-শিবিরের গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।