প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম
7
শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --
গতকাল বুধবার সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ সদর এর কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) মুন্সীগঞ্জ সদর মারজানা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরিদর্শনকালে তিনি কার্যালয়ের সার্বিক কার্যক্রম, ভূমি সেবা প্রদান প্রক্রিয়া, নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন সেবার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি সেবা গ্রহণে আগত সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত মনোযোগ সহকারে শোনেন। জেলা প্রশাসক সেবার মানোন্নয়ন, দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ভূমিসংক্রান্ত সেবাগুলোকে আরও জনবান্ধব, সহজ ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেন।