মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ -- : -- --

ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম

23

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় ৫৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। খবর রয়টার্সের। 

সোমবার (১৯ অক্টোবর) প্রদেশটির গভর্নর আওয়াদ আল-ওয়াজির এ হামলার তথ্য জানায়।  

গভর্নর জানায়, আল-আলাম প্রশিক্ষণ শিবিরে হুতিদের গোলাবর্ষণের পর ১৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।

এদিকে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তাদের গোষ্ঠী প্রশিক্ষণ শিবিরটিতে হামলা চালিয়েছে। তার দাবি, শিবিরটি সৌদি বাহিনী পরিচালনা করত। তবে, এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

Link copied!