মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ -- : -- --

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

39

নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পত্রিকাটির কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। 
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান হোসেন পিপিএম।
এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার উপদেষ্টা প্রফেসর বাহাউদ্দীন বাহার। এছাড়া অন্যান্য অতিথি ও সংশ্লিষ্টরাও অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে পুলিশ সুপার ফুল দিয়ে পত্রিকাটির সম্পাদক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান।

 

Link copied!