প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম
1
মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়।
গতকাল সোমবার জেলা তথ্য অফিসার রহিমা আক্তার এর সভাপতিত্বে উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাহিদা পারভীন।
এসময় সভাপতি তার বক্তব্যে ডেঙ্গু, হাম-রুবেলার টিকা ক্যাম্পেইন, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, জন্ম নিবন্ধন, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ, গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকসহ প্রায় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।