মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এসি উপহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম

1

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবরেটরির জন্য এসি (শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র) উপহার দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদের উপস্থিতিতে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মতিউর রহমান এসি উপহার দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. দেবী নাজনীন সোহানার হাতে এসি তুলে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, এসিল্যান্ড এরফানুর রহমান, জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান, উপজেলা যুবদলের সভাপতি মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সদস্য মাইনুল ইসলাম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে মাইনুল ইসলাম ভূঁইয়া ও মুক্তার হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের (ওটি) জন্য অচিরেই দুটি এসি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

 

Link copied!