মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

গজারিয়ায় খোলা ভ্যান থেকে সরকারি চাউল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম

0

মুন্সীগঞ্জের গজারিয়ায় খোলা ভ্যান থেকে সরকারি চাউল উদ্ধার করা হয়েছে। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান চাউলগুলো জব্দ করে সরকারি হেফাজতে রেখেছেন বলে জানা যায়। উপজেলার ইমামপুর ইউনিয়নের মেরাজের বাড়িতে আরো সরকারি চাউল রয়েছে- স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়ে তার বাড়িতে কোনো চাউল পাওয়া যায়নি।
স্থানীয় ভ্যান চালক জানান, আমাকে সরকারি গুদামের সামনে রসুলপুর বাজারের বোরহান মিয়াজীর দোকান থেকে লেবাররা ৯ বস্তা চাউল মেরাজ এর বাড়িতে নিয়ে যেতে বলে। পরে আমাকে রাস্তা থেকে চালের ভ্যানসহ ইউএনও অফিসে নিয়ে আসা হয়।
এদিকে অভিযুক্ত দোকান মালিক বোরহান মিয়াজী জানান, আমি দোকানের সাঁটার নামিয়ে নামাজ পড়ে দাওয়াত খেতে যাই। পরে একজন আমাকে কল দিয়ে বিষয়টি জানায়। আমার দোকানে এ চাউল থাকার কথা না।
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ৯ বস্তা চাউলসহ মেরাজের বাসায় আরো চাউল রয়েছে -এমন তথ্যের ভিত্তিতে পুলিশ পাঠানো হলে সেখানে কোনো চাউল পাওয়া যায়নি। চাউলগুলো সরকারি হেফাজতে রয়েছে। উক্ত ৯ বস্তা চাউল বিতরণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

Link copied!