মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

মুন্সীগঞ্জ সদরে ৮টি পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পিএম

1

মুন্সীগঞ্জ সদর উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮টি কেন্দ্রের সামনে ১৪৪ ধারা জারি করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। আজ ২১ এপ্রিল মঙ্গলবার থেকে পরীক্ষা চলাকালে প্রতিদিন প্রতিটি কেন্দ্রের আশপাশে কঠোর নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছেন তিনি।
গত রবিবার জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর স্বাক্ষরিত এক আদেশ থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত মোট দুই ঘণ্টা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে।
আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া অন্য কোনো ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে সব ধরনের জমায়েত, মিছিল, লাঠি বা অস্ত্র বহন এবং মাইক বা লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেসব কেন্দ্রে এ বিধিনিষেধ কার্যকর থাকবে সেগুলো হলো- পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাজী কমর উদ্দিন সরকারি ইনস্টিটিউশন, মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়, বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় এবং মুন্সীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

Link copied!