রবিবার ১৯, জুলাই ২০২৬

রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --

মুন্সীগঞ্জ সদরে রাস্তার বেহাল দশা ॥ এমপিকে ঘিরে ধরে দাবি আদায়ের চেষ্টা শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম

16

মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালি-পূর্ব মাকহাটি-আলদী বাজার সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবিতে গতকাল বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা ব্যানার নিয়ে রাস্তায় অবস্থান নেন। এসময় সেখানে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। স্থানীয়রা সড়কটির দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে তাদের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবি জানালে সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন দ্রুত কাজ শেষের আশ্বাস দেন।

Link copied!