রবিবার ১৯, জুলাই ২০২৬

রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --

গজারিয়ায় চার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম

29

মুন্সীগঞ্জের গজারিয়ায় চারটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকায় জঙ্গলে একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুলালকে গ্রেফতার করা হয়। সে পোড়াচক বাউশিয়া গ্রামের জামাল মিয়ার ছেলে ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা দুলালের বিরুদ্ধে চারটি মাদক মামলায় সাজা হয়েছে। গজারিয়া থানার উপ-পরিদর্শক বিজন বাড়ৈ জানান, আদালতের দেওয়া সাজা কার্যকর করতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে পলাতক থেকে বিভিন্ন অপকর্ম  চালিয়ে আসছে।
অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া থানার উপ-পরিদর্শক বিজন বাড়ৈ। এসময় এস আই রায়হান, ফিরোজ, এ এস আই হাসিবুল হাসান, মাজহারুল, রাশেদুল, খোরশেদ, রেজাউলসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
এদিকে, গজারিয়া থানার এ এস আই হাসিবুল হাসান চলতি বছরের জুন মাসে পাঁচটি সাজা পরোয়ানাসহ মোট নয়টি গ্রেপ্তারি পরোয়ানা সফলভাবে নিষ্পত্তি করেছেন বলে জানিয়েছে থানা পুলিশ।

Link copied!